সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটায় সিএনএন বাংলা টিভির উপজেলা প্রতিনিধি ও সাঘাটা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ জাকির হোসেন লিটন মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৬শে মার্চ) আনুমানিক রাত ৮ টার সময় উপজেলার কচুয়া বাজার হইতে মোটরসাইকেল চালিয়ে সাঘাটা বাজারে যাওয়ার সময় (সাঘাটা- গাইবান্ধা) মহাসড়ক এর বিল বস্তা নামক স্থানে মোটরসাইকেল দূর্ঘটনায় মারাত্মক আহত হয়ে মাটিতে গুটিয়ে পড়ে।
স্থানীয় লোকজন তাকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরী বিভাগের দায়িত্বরত ডাক্তার তাকে বিভিন্ন পরীক্ষা নীরিক্ষা করে তার শারীরিক অবস্থা আশংকা জনক দেখতে পেয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফাট করেন।
মহান আল্লাহর নিকট তার সুস্থতার সহিত দীর্ঘায়ু কামনা করতে তার সকল সহকর্মী সাংবাদিক সহ শুভাকাঙ্ক্ষীদের কাছে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করছেন।
