চলমান তাপপ্রবাহের কারণে ঢাকাসহ দেশের ২৫ জেলায় শনিবার
বন্ধ থাকবে স্কুল, কলেজ ও মাদরাসা। শুক্রবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের
তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক
বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা, ঢাকা বিভাগের ঢাকা ও
টাঙ্গাইল, চট্টগ্রাম বিভাগের চাঁদপুর এবং রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম,
নীলফামারী ও দিনাজপুর জেলার সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি
শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার বন্ধ থাকবে।