
অনলাইন ডেস্কঃ দেশে নতুন আধুনিক গণপরিবহন মেট্রোরেল। সাধারণ মানুষের সঙ্গে এর
পরিচয় এবং ব্যবহারে অভ্যস্ত করতে ধাপে ধাপে চালু করা হয় বিভিন্ন স্টেশন।
যাত্রী চাহিদার ওপর ভিত্তি করে পর্যায়ক্রমে সময়ও বাড়ানো হয়। বর্তমানে
মেট্রোরেল সকাল থেকে রাত পর্যন্ত চলাচল করছে। তবে এটি সাপ্তাহে ছয় দিন।
শুক্রবার মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ। সম্প্রতি ছুটির দিনও মেট্রোরেল
সুবিধা পেতে চান যাত্রীরা। এ কারণে শুক্রবার মেট্রোরেল চালুর প্রাথমিক
সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি
লিমিটেড (ডিএমটিসিএল)।
এ দিকে মেট্রোরেলের জনবল বাড়াতে শিগগিরই নিয়োগ বিজ্ঞপ্তি দেবে ডিএমটিসিএল। তবে এ ক্ষেত্রে স্থায়ী নয়, চুক্তিভিত্তিক নিয়োগ হতে পারে।