SaghataNews.Com- সাঘাটা নিউজ

সাঘাটায় দূর্যোগ ব্যবস্থপনা কমিটির সভা

সাঘাটায় দূর্যোগ ব্যবস্থপনা কমিটির সভা

 

সাঘাটা(গাইবান্ধা) প্রতিনিধিঃ কনসান বাংলাদেশ এর সহযোগীতায় ইকোর অর্থায়নে এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে গাইবান্ধার সাঘাটা ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থপনা কমিটির আয়োজনে, ৬ জুন সাঘাটা ইউনিয়ন পরিষদ হল রুমে কেয়ার কনসান এসকেএস ফাউন্ডেশনের স্কেলিং আপ ফোরকাস্ট বেসড অ্যাকশন এন্ড লার্নিং ইন বাংলাদেশ (সুফল ) ২ য় ফেইজ ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। 

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসাহাক আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঘুড়িদহ ইউপি চেয়ারম্যান সেলিম আহম্মেদ তুলিপ, জুমারবাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, মুক্তিনগর ইউপি চেয়ারম্যান আহসান হাবীব লায়ন, হলদিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউপি সচিব মাসুম কামাল, কনসোরটিয়াম কো অডিনেটর সুফল কেয়ার বাংলাদেশ কাজী রাবেয়া এমি, 

প্রোগ্রাম ম্যানেজার কনসান ওয়াল্ড ওয়াইড আফছারি বেগম, সুফল প্রজেক্ট কো- অডিনেটর জাহাঙ্গীর কবির, সুফল প্রজেক্ট ম্যানেজার এসকেএস ফাউন্ডেশন প্রদীপ কুমার সাহা, ডেপুটি ডিরেক্টর এসকেএস ফাউন্ডেশন খন্দকার জাহিদ ছরোয়ার সোহেল, মিল অফিসার সুফল এফাজ আহম্মেদ প্রমুখ । দূর্যোগের সময় বন্যা কবলিত এলাকার সাধারন মানুষ যাতে তাদের গরু ছাগলসহ বিভিন্ন মালামাল নিয়ে নিরাপদে আশ্রয় নিতে পারে এজন্য বিভিন্ন দিক নির্দেশনা স্টলের মাধ্যমে প্রত্যক্ষ ভাবে দেখানো হয়। ছবি সংযুক্ত

নবীনতর পূর্বতন