সাঘাটা
(গাইবান্ধা) প্রতিনিধি:গাইবান্ধার সাঘাটায় কাছের মানুষ স্বেচ্ছাসেবী
সংগঠন’র ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ‘ মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত
হয়েছে। মঙ্গলবার ২০ জুন সকালে উপজেলার মথরপাড়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে
স্বেচ্ছাসেবী তরুণদের উদ্দ্যেগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহীদ জিয়াউর
রহমান মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক ডা. মো: রেজাউল করিমের সভাপতিত্বে
উক্ত অনুষ্ঠানের পরিচালনা করেন সংগঠনটির সভাপতি কাওছার আহম্মেদ মন্ডল । এ
সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক আখ্যা পাওয়া সাবেক পুলিশ
সদস্য শওকত হোসেন।
এ অনুষ্ঠান উপলক্ষে সকাল থেকে
ফ্রি মেডিকেল ক্যাম্প ও ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালনা করা
হয়। এছাড়াও অনুষ্ঠানের শেষে বিভিন্ন অসহায় হতদরিদ্রের মাঝে সেলাই মেশিন সহ
শারীরিক প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। এ সময় আরো উপস্থিত
ছিলেন মথরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম সহ এ সংগঠনের
উপদেষ্টা, অন্যান্য সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গ।
