রংপুরের পুলিশ সুপারকে বদলী; নতুন পুলিশ সুপার মো. শাহজাহান

 

রংপুরের পুলিশ সুপারকে বদলী; নতুন পুলিশ সুপার মো. শাহজাহান

পুলিশ সুপার পদে বড় ধরনের রদবদল হয়েছে। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (২৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

প্রজ্ঞাপনে এসপি সমমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে ১৪ জন নতুন জেলার এসপি হিসেবে দায়িত্ব পালন করবেন। এর মধ্যে রংপুরে পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরীকে কে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসাবে বদলী করা হয়েছে। 

অন্যদিকে ডিএমপির উপপুলিশ কমিশনার মো. শাহজাহানকে রংপুর জেলা পুলিশ সুপার হিসাবে বদলী করা হয়েছে।

নবীনতর পূর্বতন