SaghataNews.Com- সাঘাটা নিউজ

সাঘাটায় পুলিশের অভিযানে ১২টি চোরাই গরু উদ্ধার

সাঘাটায় পুলিশের অভিযানে ১২টি চোরাই গরু উদ্ধার


সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা থানা পুলিশের গোপন অভিযানে, চরের কাশবন থেকে ১২টি চোরাই গরু উদ্ধার করা হয়েছে।  শনিবার ৮ই জুন সাঘাটা থানা চত্বরে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
 
প্রেস ব্রিফিংয়ে গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার বি সার্কেল  মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, গত ৭ জুন দুপুর আড়াই টায় সাঘাটা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা ইউনিয়নের দক্ষিণ সাথালিয়া বুগার পটল যমুনা নদীর চরে অভিযান চালায়। 

অভিযান চালিয়ে কাশবনের ভিতর থাকা ১২টি চোরাই গরু উদ্ধার করা হয় এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে গরু চোরের দল পালিয়ে যায়। উদ্ধারকৃত ১২টি গরু সাঘাটা থানায় নিয়ে আসা হয় ।১২টি গরুর মধ্যে ৪টি গরুর মালিকের সন্ধান পাওয়া গেছে।

অবশিষ্ট ০৮টি গরুর মালিক এখন পর্যন্ত পাওয়া যায় নি। এ বিষয়ে সাঘাটা থানার সীমান্তবর্তী থানা সমূহে বেতার বার্তা প্রেরণ করা হইয়াছে। প্রকৃত মালিক পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে
নবীনতর পূর্বতন