সাঘাটায় বিএনপির আয়োজনে খুনি হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত।

সাঘাটায় বিএনপির আয়োজনে খুনি হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি  পালিত।

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলা জাতীয়তাবাদী বিএনপির আয়োজনে ১৫ আগষ্ট উপজেলা রেজিষ্ট্রি অফিস চত্বরে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ মোহাম্মদ আলীর সভাপতিত্বে উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মইনুল ইসলাম শামীম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহবায়ক নাজেমুল ইসলাম নয়ন, 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুগ্ম আহবায়ক মঈন প্রধান লাবু, আবুল কালাম আজাদ, মোস্তাক আহমেদ মিলন, উপজেলা যুবদল আহবায়ক আহমেদ কবির শাহীন, উপজেলা বিএনপি নেতা জসিউল করিম পলাশ, উপজেলা মৎসজীবী সভাপতি জাহাঙ্গীর কবির মিঠু, উপজেলা শ্রমিকদল সভাপতি জিল্লুর রহমান, উপজেলা মহিলা দলের সভাপতি মৌসুমি আক্তার মিষ্টি প্রমুখ।


নবীনতর পূর্বতন