SaghataNews.Com- সাঘাটা নিউজ

ছেলের হত্যার সঠিক বিচার পাব, আশা আবু সাঈদের বাবার

ছেলের হত্যার সঠিক বিচার পাব, আশা আবু সাঈদের বাবার

 

অনলাইন ডেস্কঃ পুলিশের গুলিতে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদের পরিবারে চলছে শোক। তবে শেখ হাসিনার পদত্যাগে সন্তোষ প্রকাশ করেছেন তারা।

আজ মঙ্গলবার আবু সাঈদের বাবা মকবুল হোসেন বলেন, ‘সরকার প্রথমে দাবি মানলে আমার ছেলে মারা যেত না। শেষ পর্যন্ত দাবিও মানল, শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে গেল। এবার নিশ্চয় নতুন সরকার আসবে, তখন ছেলে হত্যার সঠিক বিচার পাব।’

আবু সাঈদের মা মনোয়ারা বেগম বলেন, ‘যে আন্দোলনে মোর বাবাক (ছেলেকে) ওরা গুলি করি মারছে, সেই আন্দোলনে ছাত্ররা জিতি গেইছে। মাও (মা) হয়্যা ইয়ার চ্যায়া আর খুশির খবর কী আছে! মুই খুব খুশি হইছু।’

তার ছেলে আবু সাঈদ কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটি ফটকের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ হয়। সেখানে পুলিশের গুলিতে তিনি প্রাণ হারান।

নবীনতর পূর্বতন