SaghataNews.Com- সাঘাটা নিউজ

সাঘাটার হলদিয়া ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মানববন্ধন

 

সাঘাটার হলদিয়া ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মানববন্ধন

অনলাইন ডেস্কঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউপি চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। শুক্রবার বিকালে হলদিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসংলগ্ন সড়কে সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন- হলদিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি ওমর আলী সরকার, সাধারণ সম্পাদক আব্দুল মোমিন মণ্ডল, ইউপি সদস্য আব্দুল আউয়াল, স্হানীয় বাসিন্দা মিজানুর রহমান, আবু বক্কর সিদ্দিক, ফজর আলী, দুলু মিয়া, হাবিবুর রহমান, কবির মুন্সি প্রমুখ। 

বক্তারা আওয়ামী সরকারের নৌকার সমর্থিত চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতিসহ নানা ধরনের অভিযোগ তুলে ধরেন।   তারা বলেন, আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের সহযোগিতায় জোর করে ভোট নিয়ে চেয়ারম্যানের হয়ে লোকজনের ওপর জুলুম অত্যাচার শুরু করেছে। তার অত্যাচারে ইউনিয়নের লোকজন অতিষ্ঠ। তাকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ না করলে পরবর্তীতে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।  

এ ব্যাপারে চেয়ারম্যান রফিকুল ইসলাম তার বিরুদ্ধে অভিযোগের কথা অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে ভোট করে ১৪ জন প্রার্থী হেরে গেছেন। সেই পরাজিত প্রার্থীরা এবং তাদের লোকজন আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ তুলে নানা অপপ্রচার চালাচ্ছেন। শুধু তাই নয়, আওয়ামী লীগ সরকারের পতনের সঙ্গে সঙ্গে কতিপয় লোক আমার বাড়িঘরে ভাঙচুর চালিয়েছেন।

নবীনতর পূর্বতন