সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলায় বৈষম্য দূরীকরণে মাধ্যমিক দপ্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে ২৪ সেপ্টেম্বর সাঘাটা উপজেলা পরিষদ চত্বরে সকাল ১১ টায় সাঘাটা বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবারের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, আমজাদ হোসেন আকন্দ, আশাদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম ও সুপার জসীম উদ্দিন প্রমুখ। মানববন্ধন শেষে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইসাহাক আলীর মাধ্যমে শিক্ষা উপদেষ্টার বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
