SaghataNews.Com- সাঘাটা নিউজ

অপহরণ নয়, প্রেমিকের জীবন বাঁচাতে ঘর ছাড়ি: কিশোরীর জবানবন্দি

 

অপহরণ নয়, প্রেমিকের জীবন বাঁচাতে ঘর ছাড়ি: কিশোরীর জবানবন্দি

অনলাইন ডেস্কঃ কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের দক্ষিণ অনন্তপুর গ্রামের হিন্দু ধর্মাবলম্বী এক কিশোরীকে অপহরণের অভিযোগ ওঠার পর প্রেমিকসহ কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ।  আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে তাদের জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়ন থেকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। 

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নওয়াবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছে।  উদ্ধারের পর ওই কিশোরী ও তার প্রেমিককে আদালতে সোপর্দ করে পুলিশ। কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় জবানবন্দি দিয়েছে ওই কিশোরী। জবানবন্দিতে সে অপহরণের শিকার হওয়ার অভিযোগ অস্বীকার করেছে। সে বলেছে, ৪ বছরের প্রেমের সম্পর্ক। প্রেমিকের জীবন বাঁচাতে স্বেচ্ছায় বিয়ে করেছে। 

পুলিশ ও আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে।  এর আগে গত বুধবার বিকেলে দশম শ্রেণি পড়ুয়া ওই কিশোরীকে (১৭) ‘ঘোষণা দিয়ে অপহরণের’ অভিযোগ ওঠে একই গ্রামের বাসিন্দা আলিনুরের (২৬) বিরুদ্ধে। পরদিন বৃহস্পতিবার ফুলবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করে কিশোরীর বাবা। আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে কিশোরীকে উদ্ধার ও আলিনুরকে আটক করে পুলিশ।  

আদালতে দেওয়া জবানবন্দিতে কিশোরী দাবি করেছে, ৪ বছর ধরে আলিনুরের সঙ্গে তার প্রেম। বিষয়টি জানাজানি হলে গ্রাম্য সালিসে আলিনুরকে পিটিয়ে আহত করা হয়েছে। ৫,০০০ টাকা জরিমানাও করা হয়। প্রেমিককে নির্যাতনের বিষয়টি মেনে নিতে পারেনি ওই কিশোরী। এরপর পারিবারিকভাবে ওই যুবকের বিয়ে দেওয়া হয়। এরপর তার কথাতেই আলিনুর স্ত্রীকে তালাক দেয় বলেও জবানবন্দিতে জানায় কিশোরী।

নবীনতর পূর্বতন