সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউপি সদস্য ও সংরক্ষিত সদস্যরা ইউনিয়ন পরিষদ ভেঙ্গে না দিয়ে মেয়াদকাল পর্যন্ত বহাল রাখার দাবীতে গত ১৬ অক্টোবর সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্বারক লিপি প্রদান করেছে। স্মারক লিপি প্রদান শেষে উপজেলা পরিষদ চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন কামালের পাড়া ইউপি চেয়ারম্যান শাহিনুর ইসলাম, সাঘাটা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট, মুক্তিনগর ইউপি চেয়ারম্যান আহসান হাবিব লায়ন, পদুম শহর ইউপি চেয়ারম্যান মফিজুল হক, কচুয়া ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী খন্দকার, হলদিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল, জুমার বাড়ী ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম ও ভরতখালী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন প্রমুখ।
বক্তারা বলেন আমরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। সাংবিধানিক বিধি অনুযায়ী আমরা পাঁচ বছরের জন্য জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছি। স্থানীয় সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ ইউনিয়ন পরিষদ ভেঙ্গে দেওয়ার জন্য যে ইঙ্গিত পূর্ণ বক্তব্য দিয়েছেন আমরা উক্ত বক্তব্যের তীব্র প্রতিবাদ ও তা প্রতাহারের দাবী জানাচ্ছি
