SaghataNews.Com- সাঘাটা নিউজ

বাংলাদেশের অনেক নেতার পরিবর্তন হলেও সাধারণ মানুষের ভাগ্যের কোনো উন্নয়ন হয়নি .. প্রভাষক আব্দুল মাজেদ

 

বাংলাদেশের অনেক নেতার পরিবর্তন হলেও সাধারণ মানুষের ভাগ্যের কোনো উন্নয়ন হয়নি  .. প্রভাষক আব্দুল মাজেদ

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার আয়োজনে ৩০ সেপ্টেম্বর বোনারপাড়া চৌ-রাস্তা মোড়ে ইসলামী আন্দোলন উপজেলা সভাপতি মাওলানা আসাদুল্লাহ আল গালিব এর সভাপতিত্বে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জেলা সভাপতি প্রভাষক আব্দুল মাজেদ তার বক্তব্যে বলেন, বাংলাদেশের অনেক নেতার পরিবর্তন হলেও সাধারণ মানুষের ভাগ্যের কোনো উন্নয়ন হয়নি। 

দেশের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পতাকার তলে আসার আহবান জানান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি আল আমিন বিন হোসাইন, উলামা আইমাই পরিষদের সেক্রেটারি মাওলানা আহসান হাবিব। 

বাংলাদেশ মোজাহিদ জেলা কমিটির সভাপতি মাহবুবর রহমান। সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মইনুল হক, সাঘাটা উপজেলা ইসলামী আন্দোলনের সিনিয়র সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আজিজ প্রমুখ। ছবি সংযুক্ত

নবীনতর পূর্বতন