দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে ৬ দিনের জন্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

 

দুর্গাপূজা উপলক্ষে  হিলি স্থলবন্দর দিয়ে ৬ দিনের জন্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

অনলাইন ডেস্কঃ সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে ৬ দিনের জন্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।  তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।  বন্দর অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ ফেরদৌস রহমান ও হিলি ইমিগ্রেশন ওসি মোঃ বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।  

ফেরদৌস রহমান জানান, ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন আমাদের চিঠি দিয়ে জানিয়েছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী বুধবার (৯ অক্টোবর) থেকে সোমবার (১৪ অক্টোবর) পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে ফের শুরু হবে আমদানি-রপ্তানি কার্যক্রম।  এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি বদিউজ্জামান বলেন, হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

নবীনতর পূর্বতন