SaghataNews.Com- সাঘাটা নিউজ

পলাশবাড়ীতে প্রতারনার দায়ে এক নারীর এক বছরের কারাদণ্ড ১০ লক্ষ টাকা অর্থদণ্ড

 

পলাশবাড়ীতে প্রতারনা এক নারীর এক বছরের কারাদণ্ড ১০ লক্ষ টাকা অর্থদণ্ড

স্টাফ রিপোর্টার: গাইবান্ধার পলাশবাড়ীতে প্রতারনা মামলায় তাসলিমা আকতার  হিরা (৩০) নামে এক নারীর ১ বছরের কারাদণ্ড ও ১০ লক্ষ টাকা অর্থদণ্ড করেছে অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত।  ২১ অক্টোবর সোমবার  মামলার দীর্ঘ শুনানি শেষে গাইবান্ধা যুগ্ম জেলা জজ ও  দায়রা ২য়  আদালত এর বিচারক কুদরাত ই খোদার আদালত এ রায় প্রদান করেন।  এর আগে ২০২৩  সালে সাংবাদিক সিরাজুল ইসলাম রতন বাদী হয়ে তার বিরুদ্ধে ১০ লক্ষ টাকা আত্নাসাৎ একটি মামলা দায়ের করেন।যাহার মামলা নং ৬৮৭/২৩  পলাতক তাসলিমা আকতার হীরা পলাশবাড়ী পৌর শহরের গৃধারীপুর গ্রামের বিশিষ্ট চামড়া ব্যবসায়ী মৃত আব্দুল কুদ্দুস মিয়ার মেয়ে ও সনির স্ত্রী।  মামলাটি পরিচালনা করেন গাইবান্ধা জেলা বার এ্যাসোশিয়েশনের কার্যকরী সদস্য এ্যাড: আবেদুর রহমান সবুজ।

নবীনতর পূর্বতন