অনলাইন ডেস্কঃ উপপরিদর্শক (এসআই) ও কনস্টেবল পদের জন্য অনলাইনে দরখাস্ত গ্রহণ শুরু করেছে বাংলাদেশ পুলিশ। শনিবার (৫ অক্টোবর) পুলিশ সদর দপ্তর এই তথ্য নিশ্চিত করেছে।
পুলিশের সদর দপ্তর সূত্র জানায়, এসআই(সাব-ইন্সপেক্টর) পদে আগ্রহী প্রার্থীদের ২০ অক্টোবরের মধ্যে এবং কনস্টেবল পদে আবেদনকারীদের ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন করতে হবে।
আরও বিস্তারিত জানতে এবং আবেদন করার জন্য, প্রার্থীদের www.police.gov.bd পরিদর্শন করতে বলা হয়েছে।