সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের যোগ্যতা ও নায্যতার আলোকে ১০ম গ্রেড প্রদানের দাবিতে গাইবান্ধার সাঘাটা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক ১০ গ্রেড বাস্তবায়ন সমন্বয়ক কমিটির কেন্দ্রীয় কমিটির আহবায়ক মাহবুবর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক এনামুল হক, উপজেলা আহবায়ক মোস্তাফিজার রহমান স্বপন, আব্দুল ওয়াহাব, নাসিমা ফেরদৌসি, রবিউল ইসলাম, শফিউল্লাহ্ধসঢ়;, মিনহাজুল ইসলাম সবুজ প্রমুখ। মানবন্ধন শেষে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মো: ইসাহাক আলীর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মাারকলিপি প্রদান করা হয়। ছবি সংযুক্ত
