SaghataNews.Com- সাঘাটা নিউজ

সাঘাটায় ১০ হাজার ২০০পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

 

সাঘাটায় ১০ হাজার ২০০পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

সাঘাটা গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের একটি চৌকস টিম গত মঙ্গলবার  রাতে সাঘাটা  থানাধীন বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে  উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের আমদির পাড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিন মন্ডল এর ছেলে সাহাদত হোসেন মন্ডল ওরফে ছায়দার তার নিজ বাড়ি থেকে দশ হাজার দুই শত পিস ইয়াবা ট‍্যাবলেট একটি  চৌচালা টিনের বসতঘরের রুমের ভিতর  অবৈধভাবে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করেন।   

সংবাদের সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ১০,২০০ (দশ হাজার দুইশো ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ধৃত আসামী সাহাদত হোসেন মন্ডল ওরফে ছায়দার কে গ্রেফতার করে তাকে সাঘাটা থানায় নিয়ে আসে। পরে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইন ২০১৮ মূলে সাঘাটা থানায় ৩৬(১)সারণির১০(গ) জি আর ১৪৭ মামলা রুজু করেন গাইবান্ধা জেল হাজতে প্রেরণ করেন সাঘাটা  পুলিশ।এব‍্যাপারে সাঘাটা থানার তদন্ত কর্মকর্তা সোহেল রানার সাথে কথা  হলে  তিনি বিষয়টি নিশ্চিত করেন।

নবীনতর পূর্বতন