সাঘাটা প্রতিনিধি :গাইবান্ধার সাঘাটা ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হওয়ায় ঘুড়িদহ ইউপি চেয়ারম্যান ও সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার কলেজের হলরুমে অধ্যক্ষ মো:সাইদুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী,
সিনিয়র যুগ্ন আহবায়ক মঈন প্রধান লাবু,জাতীয়তাবাদী যুদলের আহবায়ক আহমেদ কবীর শাহীন, জামায়াতে ইসলামীর সাঘাটা উপজেলা শাখার আমির মাওলানা ইব্রাহীম হোসেন ও জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক প্রভাষক এনামুল হক প্রমুখ।
Tags:
সাঘাটা
