SaghataNews.Com- সাঘাটা নিউজ

সাঘাটায় জাতীয় যুব দিবস পালিত

 

সাঘাটায় জাতীয় যুব দিবস পালিত

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ১ নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালী , আলোচনা সভা চেক ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো: ইসাহাক আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর সিদ্দিক, পল্লী উন্নয়ন অফিসার সামিউল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমার সরকার, উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি প্রভাষক এনামুল হক সরকার, সহকারী যুব উন্নয়ন অফিসার রেজাউল করিম। প্রশিক্ষিত যুবদের মধ্যে বক্তব্য রাখেন শামীমা আক্তার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সোহরাব হোসেন। অনুষ্ঠান শেষে প্রশিক্ষিত যুবদের মাঝে সনদ ও ঋণের চেক বিতরণ করা হয়েছে।

নবীনতর পূর্বতন