SaghataNews.Com- সাঘাটা নিউজ

সাঘাটায় ডাক্তার কর্তৃক সঠিক সার্টিফিকেট না দেওয়ায় সংবাদ সম্মেলন

 

সাঘাটায় ডাক্তার কর্তৃক সঠিক সার্টিফিকেট না দেওয়ায় সংবাদ সম্মেলন

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:- সাঘাটায় মারামারি মামলায় গুরুত্বর আহত ব্যক্তিকে হাসপাতালের ডাক্তার কর্তৃক নরমাল সার্টিফিকেট দেওয়ার প্রতিবাদে গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ১১ই নভেম্বর উপজেলার ভরতখালী ইউনিয়নের মৃত আব্দুস সাত্তারের পুত্র টিপু সুলতান সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের সম্রাট মিয়া গংরা আমার উপর অতর্কিত হামলা করে। 


এতে আমি গুরুত্বর আহত, যখম এবং জ্ঞানহীন হয়ে পরি। পরে স্থানীয় লোকজনের সহযোগীতায় আমার আত্মীয়রা উদ্ধার করে সাঘাটা হাসপাতালে ভর্তি করে। ভর্তি করা হলে ডাক্তার সানজিদা বেগম আমার চিকিৎসা করেন। ঐ সময়ে হাসপাতালের এক্সরে মেশিন নষ্ট থাকায় বাহির থেকে এক্সরে করার জন্য বলা হয়। সেমোতাবেক আমি বোনারপাড়া রওজা ল্যাবে এক্সরে করি এক্সরে রিপোর্ট এ হার ফেটে যাওয়া ধরা পরলেও সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকতা ডাক্তার সাজিয়া আফরিন ও ডাক্তার সানজিদা বেগম এক্সরে রিপোর্ট আমলে না নিয়ে আসামী কর্তৃক প্রভাবিত হয়ে থানায় নরমল সার্টিফিকেট প্রদান করেন। 


এ বিষয়ে সার্টিফিকেটে হার ফাটার কথা উল্লেখ করার কথা ডাক্তার সাজিয়া আফরিন কে জিজ্ঞাসা করলে তিনি বলেন সরকারি হাসপাতাল ছাড়া বাহিরের রিপোর্ট আমরা গ্রহণ করি না। অতচ আমি ডাক্তার সানজিদা বেগম এর নির্দেশেই রওজা ল্যাবে এক্সরে করেছিলাম। ডাক্তার সানজিদা বেগমের বাড়ী সাঘাটায় অবস্থিত হওয়ায় ডেপুটিশনে এসে নানা অনিয়ম ও দূর্নীতিতে জরিয়ে পরেছেন। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমি সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা সাজিয়া আফরিন ও সানজিদা বেগম এর অপসারণ দাবী করছি। 

এ ব্যাপারে মুঠোফোনের মাধ্যমে জেলা সিভিল সার্জনের সাথে যোগাযোগ করা হলে তিনি এ ব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। ছবি সংযুক্ত-১২-১১-২০২৪ইং।  মাজেদ মাজু

নবীনতর পূর্বতন