সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলা কামালেরপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ১৩ নভেম্বর বারোকোনা ঈদগাহ মাঠে কামালেরপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মিজানুর রহমান সুজার সভাপতিত্বে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ মোহাম্মদ আলী। প্রধান বক্তা সাঘাটা ফুলছড়ি বিএনপির সাবেক নমিনি মো: ফারুক আলম সরকার, সাবেক বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হেডমাস্টার আবদুল্লাহ আকন্দ, উপজেলা বিএনপির সদস্য সচিব ও ঘুড়িদহ ইউপি চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিপ, উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক মঈন প্রধান লাবু, মতলুবর রহমান রেজা, আলাউদ্দিন মন্ডল, আবুল কালাম আজাদ, আবু হেনা মোস্তফা কামাল মিঠু, জেলা মহিলা দল নেতা মুনমুন রহমান, উপজেলা যুবদল আহবায়ক আহমেদ কবির শাহীন, সাবেক ছাত্রদল নেতা জসিউল করিম পলাশ।
