SaghataNews.Com- সাঘাটা নিউজ

সাঘাটায় যুবলীগ নেতা ছানা গ্রেফতার

সাঘাটায় যুবলীগ নেতা ছানা গ্রেফতার

 

অনলাইন ডেস্ক: গাইবান্ধার সাঘাটা উপজেলা আওয়ামী যুবলীগের নেতা   শাহিনুর ইসলাম ছানাকে  গ্রেফতার করেছে সাঘাটা থানা পুলিশ।  সাঘাটা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা থানা অফিসার ইনচার্জ  সোহেল রানার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১৫  নভেম্বর শুক্রবার  বোনারপাড়া ইউনিয়নের ফুটানি বাজার এলাকা থেকে  সাঘাটা উপজেলা আওয়ামী যুবলীগের অন্যতম  কার্যকরী সদস্য  শাহিনুর ইসলাম ছানাকে গ্রেফতার করে।  তার নামে নাশকতার মামলা রয়েছে।  গ্রেফতারকৃত ছানা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের ফুটানি বাজার গ্রামের  মৃতঃ আব্দুল কাদেরের ছেলে  ।

নবীনতর পূর্বতন