অনলাইন ডেস্কঃ গাইবান্ধা জেলার বিএনপির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পরিচ্ছন্ন রাজনীতিবিদ এবং ফুলছড়ি-সাঘাটা বিএনপির দুর্দিনের কান্ডারী আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদ। দলীয় নেতাকর্মীদের মধ্যে তাঁর এই পদোন্নতিতে উৎসাহের সঞ্চার হয়েছে।
বিএনপির এই অভিজ্ঞ নেতা দীর্ঘদিন ধরে ফুলছড়ি ও সাঘাটা অঞ্চলে দলের সংকটময় মুহূর্তে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। সহ-সভাপতি পদে নির্বাচিত হওয়ায় নেতাকর্মীরা তাঁকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
দলীয় সূত্র জানায়, নাহিদুজ্জামান নিশাদের মত কর্মঠ ও নির্ভীক নেতার নেতৃত্বে গাইবান্ধা বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।