সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে চলতি রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় চিনা বাদাম, গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, পেঁয়াজ, মসুর, মুগ, খেসারি, সয়াবিন ও অরহর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। গত সোমবার সাঘাটা উপজেলা কৃষি বিভাগের কৃষক প্রশিক্ষণ হল রুমে বীজ ও রাসায়নিক সার বিতরনের উদ্বোধন করেন গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম হেদায়েতুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী , সাঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ সাদেকুজ্জামান, অতিরিক্ত কৃষি অফিসার হারুন অর রশিদ, সাঘাটা উপজেলা বিএনপির আহ্ধসঢ়;বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, জামাতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি সহকারি প্রভাষক এনামুল হক সরকার। চলতি রবি মৌসুমে সাঘাটা উপজেলার ১০টি ইউনিয়নে ৩ হাজার ২শ ৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে প্রণোদনা হিসেবে বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে। #ছবি সংযুক্ত
