SaghataNews.Com- সাঘাটা নিউজ

ভরত খালি গোহাটের সংস্কার কাজে ব্যবসায়ীদের সন্তোষ প্রকাশ

 

ভরত খালি গোহাটের সংস্কার কাজে ব্যবসায়ীদের সন্তোষ  প্রকাশ

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি :- গাইবান্ধার সাঘাটা উপজেলার ঐতিহ্যবাহী ভরতখালি গোহাটটি দীর্ঘদিন যাবত সংস্কার না করায় ক্রেতা সাধারন ও ব্যবসায়ীরা নানাবিদ ভোগান্তি পোহাতো। সম্প্রতি মুক্তিনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসান হাবিব লায়ন হাট-বাজারের রাজস্ব আয়ের ১৫ ভাগ বরাদ্দের টাকায় বেশ কিছু প্রকল্প হাতে নেয়। 

মাছ পট্টি ধান পট্টি কাঁচা বাজার পট্টি চাল পট্টিসহ জরাজীর্ণ কয়েকটি সেড ঘর নির্মাণ পয়:নিষ্কাশনের জন্য ল্যাট্রিন প্রসাবখানা ড্রেন ও রাস্তা সিসি করন করার ফলে ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের দুর্ভোগ লাঘব হয়। সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসাহাক আলীর দিক নির্দেশনায় উপজেলা প্রকৌশলীর সার্বিক তদারকিতে এসব উন্নয়ন কাজ সম্পূর্ণ করায় ব্যবসায়ীরা সন্তোষ প্রকাশ করেছে। 

সরজমিনে হাটে গেলে ব্যবসায়ী মোশারফ হোসেন আমিনুল ইসলাম, মতিয়ার রহমান ও ময়না বেগম জানান, দীর্ঘ কয়েক বছর যাবত এ হাটের কোন উন্নয়ন কাজ করা হয়নি। বৃষ্টি হলেই প্রতিটি সেড ঘরে পানি পড়তো এবং রাস্তায় হাঁটু পানি জমে থাকতো। হাটের বিভিন্ন উন্নয়মূলক কাজ করায় আমাদের দুর্ভোগ অনেকটা লাঘব হয়েছে। এ ব্যাপারে মুক্তিনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসান হাবিব লায়ন জানান, আমি নির্বাচিত হওয়ার পর থেকে ইউনিয়নের রাস্তাঘাট হাট বাজারের উন্নয়ন কাজ করার চেষ্টা করে যাচ্ছি।

নবীনতর পূর্বতন