SaghataNews.Com- সাঘাটা নিউজ

নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধে সাঘাটায় অভিযান

 

নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধে সাঘাটায় অভিযান

সাঘাটা(গাইবান্ধা) প্রতিনিধি:
পরিবেশের জন্য ক্ষতিকারক অবৈধ পলিথিন ব্যবহার ও বাজার জাতকরণের বিরুদ্ধে সাঘাটায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত।শুক্রবার  (৮ নভেম্বর) সকালে উপজেলার উল্যাবাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসাহাক আলী ও সহকারী কমিশনার ( ভূমি) মনোরঞ্জন বর্মন এই অভিযান পরিচালনা করেন। 

এসময় বাজারের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয় এবং সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ, বিতরণ,বাণিজ্যিক উদ্দ্যেশে পরিবহণ ও বিক্রয়ের অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে ৪টি ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে চার হাজার টাকা জরিমানা করা হয় এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রবের মূল্য তালিকা লাগানোর নির্দেশ প্রদান করেন। 



নবীনতর পূর্বতন