সাঘাটার ভরতখালী ইউনিয়নে বিএনপি'র কর্মীসভা

 

সাঘাটার ভরতখালী ইউনিয়নে বিএনপি'র কর্মীসভা

সাঘাটা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় ভরতখালী ইউনিয়ন বিএনপি'র কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ইউনিয়নের উল্যাবাজার মুক্তিযোদ্ধা চত্বরে মজিদুল ইসলাম টিক্বার আহ্বানে এ সভার আয়োজন করেন ইউনিয়ন বিএনপি। শওকত মির্জা রোস্তমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র সভাপতি ডা. মইনুল হাসান সাদিক। 

এছাড়াও উপিস্থিত ছিলেন জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের প্রধান বক্তা মাহমুদুন্নবী টিটুল, সহ সভাপতি ও সাঘাটা-ফুলছড়ি আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী নাহিদুজ্জামান নিশাদ। উপজেলা বিএনপি'র মইন প্রধান লাবু, সেলিম আহম্মেদ তুলিপ, ইউনিয়ন বিএনপি'র মোনারুল ইসলাম, সুজন মোহাম্মদ আল মোজাদ্দেদ, আশরাফুল ইসলাম মাখন, চয়ন ঘোষ, শামীম হাসান প্রমুখ। এসময় বক্তারা কর্মীদের মূল্যায়ন করতে নেতাদের আহ্বান করেন।

নবীনতর পূর্বতন