সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। অন্তবর্তী সরকারকে ব্যর্থ করতে বিগত ফ্যাসিস্ট সরকার নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা বর্তমান সরকারকে সহযোগিতা করে যাচ্ছি। আগামী নির্বাচনে বিএনপির নমিনি যেই হোক তাকেই বিপুল ভোটে বিজয়ী করবেন। গত শনিবার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বোনারপাড়া রেলস্টেশন চত্বরে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল উপরোক্ত বক্তব্য প্রদান করেন।
বোনারপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আলাউদ্দিন মন্ডলের সভাপতিত্বে কর্মীসভায় আরো বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক তাজমেরি ইসলাম, সাবেক বিএনপি নমিনি ফারুক আলম সরকার, সাঘাটা উপজেলা বিএনপি আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, জেলা বিএনপির সদস্য নাজেমুল ইসলাম নয়ন,হেড মাষ্টার আব্দুল্লাহ আকন্দ,সিনিয়র যুগ্ন আহবায়ক মঈন প্রধান লাবু,যুগ্ন আহ্বায়ক মোস্তাক আহমেদ মিলন, সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ, যুবদলের আহ্বায়ক আহমেদ কবির শাহিন,
বিএনপির যুগ্ন আহবায়ক আবু হেনা মোস্তফা কামাল মিঠু, সাবেক ছাত্রদল সভাপতি জসিউল করিম পলাশ , মৎস্যজীবী দলের আহবায়ক জাহাঙ্গীর কবির মিঠু, জেলা জামাআতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আব্দুল ওয়ারেছ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক উজ্জ্বল সরকার, শ্রমিক দলের সভাপতি জিল্লুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান মৃদুল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবনেতা সাদিকুর রহমান ও আনিসুর রহমান।
