সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গত সোমবার গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রশাসন এর আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপনের কর্মসূচি আরম্ভ করা হয়। পুষ্প মাল্য অর্পণের পর উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসাহাক আলীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্টানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি)মনোরন্জন বর্মন, থানা অফিসার ইনচার্জ বাদশা আলম, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ আলী, সাবেক সভাপতি আব্দুল্লাহ আকন্দ, জামাতে ইসলামীর আমির ইব্রাহিম হোসেন, সেক্রেটারি আব্দুল গফুর, সাংগঠনিক সেক্রেটারি এনামুল হক সরকার, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক,
দেলোয়ার হোসেন, মতলুবর রহমান রেজা, আজাহার আলী ও মাহাবুবুর রহমান মহাব্বত প্রমুখ।সংবর্ধনা অনুষ্ঠানের পূর্বে ৫ই আগস্ট শহীদ সাজ্জাদ হোসেন সজলের নামে রাস্তার নাম ফলক উদ্বোধন করা হয়।
