স্টাফ রিপোর্টার: গাইবান্ধার সাঘাটায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে খেলা উদ্বোধন করেন গাইবান্ধা জেলা বিএনপির সদস্য ও গাইবান্ধা-৫ (সাঘাটা ফুলছড়ি) আসনে মনোনয়ন প্রত্যাশি ময়নুল ইসলাম শামীম।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসাহাক আলী, উপজেলা বিএনপির সদস্য সচিব ও ঘুড়িদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিপ, ভরতখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক শওকত মির্জা রোস্তম প্রমুখ।
খেলায় রংপুর ও পলাশবাড়ী একাদশ ২ - ০ গোলে জয় পায় রংপুর ।
