ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়িতে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে সেনাসদস্য রুহুল আমিন ও পুলিশ সদস্য জাকির হোসেন এবং ব্যবসায়ী রতন মিয়া গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।
এদের মধ্যে সেনাবাহিনীর সদস্য রুহুলের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে রংপুর সামরিক হাসপাতালে আইসিওতে ভর্তি করা হয়েছে। গুরুত্বর আহত কয়েক জন কে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পরে তাদেরকে স্থানীয়রা জানায়, উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারি গ্রামে মুক্তিযোদ্ধা আনসার আলী মন্ডল ও সাবেক ইউপি সদস্য মধু মন্ডল গংয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। মঙ্গলবার সকাল আনুমানিক১১ টায় বিরোধপূর্ণ জমি দখল কে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়।
এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর থেকে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় মধু মেম্বার সহ ৫ জন কে আটক করেছেন ফুলছড়ি থানা পুলিশ। এলাকায় শান্তি প্রতিষ্ঠায় প্রশাসন কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
