সাঘাটা প্রতিনিধি :গাইবান্ধার সাঘাটা উপজেলার রামনগর চরপাড়া গ্রামের নজরুল ইসলাম গ্রাম-গঞ্জের অসহায় হত-দরিদ্র মানুষদের স্বল্পমূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। তার চিকিৎসায় আরোগ্য লাভ করায় চারিদিকে তার সুনাম ছড়িয়ে পড়েছে। সাঘাটা উপজেলার গ্রাম গঞ্জের মানুষ নজরুল কবিরাজকে এক নামেই চেনে।
নজরুল কবিরাজের সাথে কথা বললে তিনি জানান, ১৯৮০ সালে ভারতের কুচবিহারে ইউনানী ও আয়ুবেদ চিকিৎসা শাস্ত্রে গাছ গাছড়ার উপর প্রশিক্ষণ গ্রহণ করে বিভিন্ন গাছ-গাছরা দিয়ে ঔষধ তৈরি করে মানুষের সেবা করে যাচ্ছি।
অপারেশন ও রক্তপাত ছাড়াই নাকের পলিপাস, বিভিন্ন ধরনের টিউমার অপসারণ করে থাকি। এছাড়াও অনেক প্যারালাইসেস রোগীকে সম্পূর্ণ সুস্থ্য করে তুলেছি।
অনন্তপুর গ্রামের মনিরুজ্জামান বুলেন বলেন, আমি প্যারালাইসেস রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবত বিছানায় পড়েছিলাম, নজরুল ইসলাম কবিরাজের চিকিৎসায় এখন সুস্থ্য আছি।ছবি সংযুক্ত
