সাঘাটা( গাইবান্ধা)প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটা উপজেলার বুরঙ্গী গ্রামের হাবিব মিয়ার ছেলে নাঈম হোসেন (১০) গত ২৯ ডিসেম্বর থেকে নিখোঁজ রয়েছে। ছেলের শোকে পিতা হাবিব মিয়া ও মাতা মোরশেদা বেগম বর্তমানে মৃত্যু শয্যায় শায়িত। জানা যায় গত ২৯ ডিসেম্বর নাঈম হোসেন নিজবাড়ী হতে উল্লা সোনাতলা বাজারে যায়। উল্লা সোনাতলা বাজার থেকে অদ্যবধি নাঈম হোসেন আর বাড়ি ফিরে আসেনি। এ ব্যাপারে নাঈম হোসেনের পিতা হাবিব মিয়া সাঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। নাঈম হোসেনের বাড়িতে দেখা যায় তার পিতা মাতা খাওয়া দাওয়া বাদ দিয়ে ছেলের শোকে মৃত্যু শয্যায় শায়িত। তারা ছেলেকে ফিরে পেতে দেশবাসীর সহযোগিতা কামনা করেছেন। নাঈমের পিতার মোবাইল নং ০১ ৯ ৩০২২৮৩৮০।