সাঘাটায় অগ্নিকাণ্ডে ৩ টি দোকান পুড়ে ভস্মিভুত

সাঘাটায় অগ্নিকাণ্ডে ৩ টি দোকান পুড়ে ভস্মিভুত

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার উল্লা ভরতখালী বাজারে গত ৭ জানুয়ারি সকালে অগ্নিকান্ডে ৩টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে।  অগ্নিকাণ্ডে প্রায় দেড় কোটি টাকার মালামাল পুড়ে গেছে। 

জানাযায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এতে শ্যামল সাহার মনোহারী দোকান, মোখলেসুর রহমানের অটবি ফার্নিচার ও মাজেদুল ইসলামের সিমেন্টের গোডাউন সম্পূর্ণরূপে পুড়ে যায়।

সকাল সাড়ে এগারোটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সাঘাটা, গাইবান্ধা  সদরও ফুলছড়ি উপজেলার ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট প্রায় ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।



নবীনতর পূর্বতন