SaghataNews.Com- সাঘাটা নিউজ

গোবিন্দগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

 

গোবিন্দগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

অনলাইন ডেস্কঃ গোবিন্দগঞ্জে স্বামীর ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আদুরী আক্তার (২৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের চককোচমুড়ী গ্রামের চুন্নু মিয়ার ছেলে রুহুল আমিনের (৩০) পাশ্ববর্তী শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের পলাশী গ্রামের হাজ্বী রতন মিয়ার মেয়ে আদুরী আক্তারের সাথে প্রায় ৭ বছর আগে বিয়ে হয়। 

সাংসারিক জীবনে তাদের ৬ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-ঝাঁটি লেগেই থাকতো। গত বৃহস্পতিবার বিকেলে কেনা-কাটা করার জন্য তারা গোবিন্দগঞ্জ শহরে আসে। সেখানে কেনা-কাটার এক পর্যায়ে স্বামী-স্ত্রীর মধ্যে সামান্য বিষয়ে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে স্বামীর ওপর অভিমান করে শুক্রবার রাতে বাড়ির সকলের অজান্তে আদুরী আক্তার নিজ শয়ন ঘরের বাঁশের তীরের সাথে রশি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। 

সকালে বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে গোবিন্দগঞ্জ থানায় অবগত করলে পুলিশ গতকাল শনিবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি ইউ.ডি মামলা হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে।

নবীনতর পূর্বতন