SaghataNews.Com- সাঘাটা নিউজ

সুন্দরগঞ্জে ২ ইটভাটার ২ লাখ টাকা জরিমানা

 

সুন্দরগঞ্জে ২ ইটভাটার ২ লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্কঃ সুন্দরগঞ্জ উপজেলায় ইটভাটায় অভিযান পরিচালনা করেছে প্রশাসন। এসময় দুইটি ভাটা দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত বুধবার গাইবান্ধা পরিবেশ অধিদফতরের উদ্যোগে এই অভিযান করা হয়। ইটভাগুলো হচ্ছে- সুন্দরগঞ্জ উপজেলার কিশামত সর্বানন্দ এলাকার মেসার্স কে.এন.এম. ব্রিকস ও তালুক সর্বানন্দের মেসার্স এফ.কে.এম. ব্রিকস। প্রতিটি ভাটায় এক লাখ করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।


এ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান। এসময় সহযোগীতা করেন জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম, পরিদর্শক শের আলমসহ পুলিশ সদস্যরা।

নবীনতর পূর্বতন