নিজস্ব সংবাদদাতাঃ গাইবান্ধা জেলা আওয়ামী লীগের অফিস কার্যালয়ের অগ্নিসংযোগসহ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে ১০ টার দিকে জেলা শহরের ১নং রেল গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এরপর জেলা যুবলীগ নেতা রাজীবের বাসায় ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বায়োজিদ বোস্তামী জিম বলেন,এটা কেন্দ্র থেকে কোন নির্দেশনা নয় এটা সাধারণ ছাত্র জনতার নিজ উদ্যোগে নিজ নিজ জায়গা থেকে সক্রিয় ভূমিকা পালন করেছে। ঢাকায় ফ্যাসিবাদের ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা।
তারই ধারাবাহিকতায় গাইবান্ধায় ফ্যাসিবাদের কার্যালয় উচ্ছেদ করছি। এবং কার্যালয়টি রেলওয়ের জায়গায় অবস্থিত। এটি দখলদারিত্বের মাধ্যমে স্থাপিত হয়েছিল। এই জায়গায় একটি পাবলিক টয়লেট করা হবে।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, আমি বাড়িতে আছি। এ ধরনের কোনো খবর আমার কাছে নেই।
