সাঘাটা ( গাইবান্ধা ) প্রতিনিধি ঃগাইবান্ধার সাঘাটা উন্নয়ন সংস্থার উদ্যোগে শনিবার ২২ ফেব্রুয়ারি দেলুয়া বাড়ি চরাঞ্চলের হতদরিদ্র মানুষের চিকিৎসা সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও রক্ত দাতাদের মাঝে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান নির্বাহী পরিচালক জনাব মোঃ ফাহমিদুল ইসলাম মোল্লা রানার সভাপতিত্বে এবং প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাঘাটা থানার অফিসার ইনচার্জ বাদশা আলম, এসময় সাঘাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান ,
সাঘাটা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আরশাদুল কবির রাঙ্গা, বিশিষ্ট শিল্পপতি গাইবান্ধা জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান সোহাগ, উপদেষ্টা, জাহাঙ্গীর আলম, সিরাজুল ইসলাম, শহিদুল ইসলাম বাদল, মাহফুজ আহম্মেদ টিটু মিজানুর রহমান মৃদুল,
সাঘাটা উন্নয়ন সংস্থা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সহ সাংগঠনিক আসিফ মাহমুদ, দপ্তর সম্পাদক খাইরুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক আব্দুল বারি জোহা,প্রধান রক্ত বিষয়ক সম্পাদক আব্দুর রউফ, কোষাধ্যক্ষ আরিফ হোসেন, সহ ত্রাণ সম্পাদক স্বপ্ন,সাঘাটা উপজেলা শাখর সাধারণ সম্পাদক জুলফিকার আলি, থানা রক্ত বিষয়ক সম্পাদক মমিন।
সহ সকল জেলা, উপজেলা সেচ্ছাসেবক সদস্য গণ উপস্থিত ছিলেন।
