ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার বিকেলে ফুলছড়ি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে থানাপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কক্ষে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দক্ষিণ পুরন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুজ্জোহা বাবলুর সভাপতিতে আলোচনা সভায় বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম সাজ্জাদুর রহমান ও জাহাঙ্গীর আলম,
প্রধান শিক্ষক আয়নাল হক, প্রধান শিক্ষক শামসুজ্জোহার রঞ্জু, প্রধান শিক্ষক আবুল হোসেন সিকদার ও প্রধান শিক্ষক নুরুল হুদা শিপুল, সহকারী শিক্ষক আব্দুল ওয়াহেদ, জহুরুল ইসলাম, আলম মিয়া, হামিদুল ইসলাম প্রমুখ। পরে ইফতার মাহফিলে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও সুধীবৃন্দ অংশগ্রহণ করেন।
