সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ দেশমাতা বেগম খালেদা জিয়ার দীর্ঘাযু, সুস্থ্যতা এবং জিয়া পরিষদের কল্যাণ কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি জুমারবাড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ড শাখার আয়োজনে গত রবিবার বাজিদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি নাহিদুজ্জামান নিশাদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মঈন প্রধান লাবু।
জুমারবাড়ীর সাবেক ইউপি চেয়ারম্যান রোস্তম আলী, যুবদল নেতা সিরাজুল ইসলাম প্রমুখ এসময় উপজেলা বিএনপির বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
