সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলা হাজী কল্যাণ ফাউন্ডেশন এর আয়োজনে ১০ই মার্চ বোনারপাড়া জাতীয় মহিলা সংস্থার অফিস চত্বরে উপজেলা হাজী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আব্দুল্যা আকন্দের সভাপতিত্বে ১০ম বার্ষিক হাজী সম্মেল ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি নাহিদুজ্জামান নিশাদ ও সহকারী অধ্যাপক এনমুল হক সরকার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ ও উপজেলা হাজী কল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মতিন, আলহাজ¦ মাওলানা আব্দুল্লাহ আনছারী, ও আলহাজ্ব আব্দুল মজিদ প্রমুখ।
