সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ অধিকার সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিবাদ্যকে সামানে রেখে কে ৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে গাইবান্ধা সাঘাটা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মনোরঞ্জন বর্মন।,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমার সরকার, থানা অফিসার ইনচার্জ বাদশা আলম, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা, গৌতম চন্দ্র মোদক, আনসার ভিডিপি অফিসার শাহেনা বেগম প্রমুখ।
