গাইবান্ধা প্রতিনিধি,গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ীর নাম মোঃ খালেক মিয়া (৩৫)। তিনি উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মোহাম্মদ আলী ছেলে। তিনি নাকাইহাট বাজারে পান-সুপারি বিক্রি করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকালে দোকানে গিয়ে রাতে আর ফেরেননি । শক্রবার সকালে নাকাইহাট বাজারের গরুর হাটের সংযোগ সড়কের একটি বাগানে তাঁর মরদেহ দেখতে পান স্থানীয়রা। এরপর স্থানীয়রা মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।
স্থানীয়দের ধারণা, গভীর রাতে তাঁকে হত্যার পর মরদেহ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.বুলবুল ইসলাম বলেন, একটি গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে আলামত সংগ্রহ করা হয়েছে। আমরা তদন্ত করছি কীভাবে, কারা হত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে
