SaghataNews.Com- সাঘাটা নিউজ

ফুলছড়িতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি: পরিবেশ সুরক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণ

ফুলছড়িতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি: পরিবেশ সুরক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণ


মোস্তাফিজুর রহমান: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রদলের ১৫ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ শুরু হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফুলছড়ি উপজেলা ছাত্রদল এই কর্মসূচির আয়োজন করেছে।

মঙ্গলবার, ১৭ জুন দুপুরে উপজেলার উদাখালী মডেল কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সহ-সভাপতি নাহিদুজ্জামান নিশাদ। প্রধান অতিথি হিসেবে তিনি নিজ হাতে বৃক্ষরোপণ করে এই মহৎ উদ্যোগের সূচনা করেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদেকুল ইসলাম নান্নু, সাংগঠনিক সম্পাদক এইচ.এম সোলায়মান শহিদ, উপজেলা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম নান্টু, সদস্য সচিব ফারুক মিয়া, উদাখালী মডেল কলেজের অধ্যক্ষ এনামুল হক, প্রভাষক ছায়দার রহমান, উদাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরে আলম মন্ডল লিংকন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আসিফ সাজ্জাদ ছোটন, উদাখালী মডেল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জোবায়ের হাসান সাকিব, সহ-সভাপতি সোহরাব হোসেন সাগীর, সাধারণ সম্পাদক রিয়াদ মিয়া সহ কলেজ ছাত্রদল নেতা সেলিম পারভেজ, সাইদার রহমান, 

মফিজুল মিয়া, রিপন মিয়া এবং সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। উপস্থিত নেতৃবৃন্দ জানান, এই বৃক্ষরোপণ কর্মসূচি শুধু শিক্ষাপ্রতিষ্ঠানে সীমাবদ্ধ থাকবে না। পর্যায়ক্রমে ফুলছড়ি উপজেলার প্রতিটি ইউনিয়নে এই কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে। কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা।

নবীনতর পূর্বতন