অনলাইন ডেস্ক: উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কারমাইকেল কলেজে নানা সমস্যার প্রতিবাদ ও উন্নয়নের দাবিতে আবারও আন্দোলনে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা। ২১ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে রবিবার (২২ জুন) সকাল থেকে ক্যাম্পাসে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।
দাবিগুলোর মধ্যে রয়েছে—উন্নত আবাসন ব্যবস্থা, পর্যাপ্ত শ্রেণিকক্ষ, বিশুদ্ধ পানির ব্যবস্থা, লাইব্রেরি উন্নয়ন, ক্যাম্পাসে পুলিশ বক্স স্থাপনসহ শিক্ষার পরিবেশ উন্নয়নে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে এসব দাবির বিষয়ে প্রশাসন নানা সময় আশ্বাস দিলেও বাস্তবে আইডি কার্ড বিতরণ ও কিছু লাইটিং ব্যবস্থা ছাড়া অন্য কোনো দাবি পূরণ হয়নি। এতে করে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।
গত ১৯ জুন এক বিবৃতিতে শিক্ষার্থীরা জানান, প্রশাসনের বারবার আশ্বাসের নামে কালক্ষেপণের নীতি তাদের ধৈর্যের সীমা অতিক্রম করেছে। তাই তারা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। তারা স্পষ্ট জানিয়েছেন, এবারও যদি দাবি উপেক্ষিত হয়, তাহলে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
উল্লেখ্য, কারমাইকেল কলেজ উত্তরাঞ্চলের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হলেও দীর্ঘদিন ধরেই নানা অব্যবস্থাপনা ও উন্নয়ন ঘাটতির অভিযোগ রয়েছে। শিক্ষার্থীদের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানটির মর্যাদা ও মান বজায় রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।