SaghataNews.Com- সাঘাটা নিউজ

সাঘাটার ভরতখালী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মন্ডল গ্রেফতার

সাঘাটার ভরতখালী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মন্ডল গ্রেফতার

মোস্তাফিজুর রহমান, গাইবান্ধা (সাঘাটা): গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন মন্ডলকে গ্রেফতার করেছে সাঘাটা থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর তিনটার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়।

সাঘাটা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. বাদশা আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, “চেয়ারম্যান ফারুক হোসেন মন্ডলকে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির অফিসে অগ্নিসংযোগের একটি নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে।”
নবীনতর পূর্বতন