ইমরান প্রধান: পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ, ৪৩ নং ওয়ার্ড, টঙ্গী পূর্ব থানা’র উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে দলীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আলেম-ওলামা এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, টঙ্গী পূর্ব থানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জাহাঙ্গীর আলম, যুব ও ক্রীড়া সম্পাদক, বাংলাদেশ জামায়াতে ইসলামী, টঙ্গী পূর্ব থানা।
এছাড়াও উপস্থিত ছিলেন মো. আবু হানিফ তুহিন, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ৪৩ নং ওয়ার্ড; মোহাম্মদ ওমর ফারুক, বিশিষ্ট সমাজসেবক (ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং স্বত্বাধিকারী); এবং আলহাজ মোহাম্মদ ফরমান আলী, বিশিষ্ট সমাজসেবক।
সভাপতিত্ব করেন মোহাম্মদ আবু তাহের, সভাপতি, যুব বিভাগ, ৪৩ নং ওয়ার্ড, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বক্তারা সংক্ষিপ্ত বক্তব্যে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। তারা দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকলের প্রতি ঐক্য ও সহমর্মিতার আহ্বান জানান।
বিশেষ অতিথিরা বলেন, রমজান মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে এবং অসহায়-দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। তারা ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান।
ইফতার মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।
