সাংবাদিক সোলায়মান আলীর স্মরণে সাঘাটায় দোয়া ও শোকসভা অনুষ্ঠিত ‎

সাংবাদিক সোলায়মান আলীর স্মরণে সাঘাটায় দোয়া ও শোকসভা অনুষ্ঠিত  ‎


অনলাইন ডেস্কঃ ‎গাইবান্ধার সাঘাটা উপজেলায় প্রবীণ সাংবাদিক মরহুম সোলায়মান আলীর স্মরণে দোয়া ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সাঘাটা সাংবাদিক ঐক্য ফোরামের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।   

এতে উপজেলার সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।  ‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল কবীর। তিনি তার বক্তব্যে মরহুম সোলায়মান আলীর সাংবাদিকতা জীবনের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বলেন, সত্যনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতা সমাজের আয়না সোলায়মান আলী ছিলেন সেই আয়নার একজন উজ্জ্বল প্রতিচ্ছবি।  ‎

সাংবাদিক আনিছুর রহমান টিপুর সভাপতিত্বে এবং মিজানুর রহমান রাঙ্গার সঞ্চালনায় শোকসভায় আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল গফুর, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা জাকারিয়া ইসলাম, গাইবান্ধার সিনিয়র সাংবাদিক সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, মানবজমিনের ভ্রাম্যমাণ প্রতিনিধি ও পাক্ষিক আলোচনা পত্রিকার সম্পাদক প্রতীক ওমরসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ।  ‎

বক্তারা মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি ছিলেন একজন নিষ্ঠাবান, নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিক। তার মৃত্যুতে স্থানীয় সাংবাদিক সমাজ এক অভিভাবক হারিয়েছে।  

সভা শেষে মরহুম সোলায়মান আলীর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মোত্তালিব।  উল্লেখ্য, মরহুম সোলায়মান আলী দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন।  

নবীনতর পূর্বতন